শেয়ারFacebookWhatsApp

অনুমান কাকে বলে?

উত্তর: কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমান কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: নীল ফুল হয় সুন্দর লাল ফুল হয় সুন্দর সাদা ফুল হয় সুন্দর সুতরাং সকল ফুল হয় সুন্দরদৃশ্যকল্প -২: সকল পাখি হয় দ্বিপদ বক হয় এক ধরনের পাখিসুতরাং বক হয় দ্বিপদ

Barisal · 2022

উত্তর

কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে ।

উত্তর

কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে । অনুমান একটি মানসিক প্রক্রিয়া। কেননা, জানা বিষয় থেকে অজানা বিষয়ের ধারণা লাভ হলো অনুমান। অনুমানের মাধ্যমে এক ধরনের ধারণা উৎপন্ন হয়। এটি ভাষায় প্রকাশিত রূপ নয়। তাই অনুমান একটি মানসিক প্রক্রিয়া । যখন এটি ভাষায় প্রকাশিত হয় । তখন সেটি হয় যুক্তি ।

উত্তর

দৃশ্যকল্প-১ যে অনুমানকে নির্দেশ করা হয়েছে তা হলো আরোহ অনুমান। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমান দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। যথা— ১. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও ২. কার্যকারণ নিয়ম। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষকসিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন— মনির, রাসেল, সোহান বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে যখন সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমানতেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, নীল ফুল হয় সুন্দর, লাল ফুল হয় সুন্দর, সাদা ফুল হয় সুন্দর, সুতরাং, সকল ফুল হয় সুন্দর। এই যুক্তিটির ক্ষেত্রে, এখানে নীল, লাল ও সাদা ফুলের সুন্দর হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যে, সকল ফুল হয় সুন্দর। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে। অর্থাৎ, আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে। তাই বলা যায় দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটি আরোহ অনুমানের একটি উদাহরণ।

উত্তর

দৃশ্যকল্প-২ এ অবরোহ অনুমানের মাধ্যম রূপের প্রতিফলন ঘটেছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-আমরা জানি,যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। এ অনুমানে কমপক্ষে দুটি আশ্রয়বাক্য থাকবেই । মাধ্যম অনুমানের আরেক নাম পরোক্ষ অনুমান। মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের মধ্যে এক সাধারণ সম্পর্ক থাকে এবং এই সম্পর্কের কারণেই সিদ্ধান্ত রচিত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে এবং সিদ্ধান্তে নতুন তথ্য প্রদান করা হয় । তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে বিধায় এটি মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে তিনটি পদ থাকে। যথা— প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, 'সকল পাখি হয় দ্বিপদ, বক হয় এক ধরনের পাখি, অতএব, বক হয় দ্বিপদ।' দৃশ্যকল্প-২ এর এ যুক্তিটিতে তিনটি পদ হলো- দ্বিপদ, বক ও পাখি। পাশাপাশি দৃশ্যকল্প-২ এ মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। অর্থাৎ, দুটি আশ্রয়বাক্যের মাধ্যমে অনিবার্যভাবে নতুন তথ্য সম্বলিত একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে যে, বক হয় দ্বিপদ। তাই বলা যায় দৃশ্যকল্প-২ এ মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যকে নির্দেশ করে ।
HSCLogic 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।