উদ্দীপকে ছক-১ মাধ্যম অবরোহ অনুমান ও ছক-২ অমাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-১.যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। অপরদিকে, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে।২.মাধ্যম অবরোহ অনুমানের একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা কমপক্ষে তিন। কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানের একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা দুই।৩.মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ দীর্ঘ। কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত।৪.মাধ্যম অবরোহ অনুমান একটি খাঁটি অনুমান। এখানে জানা থেকে অজানায় গমন আছে। কিন্তু অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়। কেননা এখানে জানা থেকে অজানায় গমন নেই।মাধ্যম অবরোহ অনুমানে সিদ্ধান্ত কিছুটা নতুন সত্যের সন্ধান দেয়। অন্যদিকে, অমাধ্যম অবরোহ অনুমানে সিদ্ধান্ত নতুন সত্যের সন্ধান দেয় না।