উদ্দীপকের দৃষ্টান্ত-১ দ্বারা আরোহ অনুমানকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো- আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রানা হয় মরণশীল,রহিম হয় মরণশীল, শান্ত হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল। এই যুক্তিটিতে রানা, রহিম ও শান্ত প্রমুখ বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে , গোলাপ হয় সুন্দর। বেলী হয় সুন্দর। পলাশ হয় সুন্দর। শিমুল হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর। তাই বলা যায় যে, এটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত।