উদ্দীপকের যুক্তি-১ এ অবরোহ অনুমান প্রকাশিত হয়েছে।নিচে অবরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-আমরা জানি, অনুমানকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যার একটি হলো অবরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় এবং আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্ত কমব্যাপক বা আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থাকতে পারে আবার একাধিক আশ্রয়বাক্য থাকতে পারে। তবে আশ্রয়বাক্যের সংখ্যা যাই হোক না কেন সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। এ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তবে এ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হতে পারে। যুক্তি-১ এ বলা হয়েছে , সকল পাখি হয় সুন্দর।দোয়েল হয় একটি পাখি।সুতরাং দোয়েল হয় সুন্দর।এখানে সকল পাখির সৌন্দর্যের সাথে দোয়েল পাখির সৌন্দর্য অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়েছে । তাই বলা যায়, এটি অবরোহ অনুমান ।