অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি আর যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। এ কারণে অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার যুক্তিকে সাধারণত অনুমান বলেই প্রকাশ করা হয়ে থাকে। যেমন: অবরোহ অনুমান, আরোহ অনুমান, মাধ্যমে অনুমান, অমাধ্যম অনুমান ইত্যাদি। এসব অনুমানে যুক্তিবাক্যের ব্যবহার অপরিহার্য। কেননা ভাষায় প্রকাশিত যুক্তি বলতেই যুক্তিবাক্যের ব্যবহার করা হয়। আর বিভিন্ন প্রকার যুক্তিতে যুক্তিবাক্যের ব্যবহার করে যথাযথভাবে যুক্তির নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্যের ব্যবহার ছাড়া কোনো অনুমান বা যুক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর