দৃশ্য-২ ও দৃশ্য-৩ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা অবরোহ অনুমান আর দৃশ্য-৩ দ্বারা। আরোহ অনুমান নির্দেশ করে। এই দুই প্রকার অনুমানের মধ্যে পার্থক্য রয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিতভাবে অনুমিত হয় এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্য-২ এ বেশি ব্যাপক থেকে কম ব্যাপক এমন উপস্থাপন করা হয়েছে। আর অবরোহ অনুমানে সাধারণত বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করা হয়। তাই দৃশ্য-২ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্য-৩ এ বিশিষ্ট বাক্য থেকে সার্বিক বাক্য' এমনটি উপস্থাপন করা হয়েছে। আর আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই 'দৃশ্য-৩' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-২ ও দৃশ্য-৩ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্য…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর