দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উত্তর: দৃষ্টান্ত-১ হলো আরোহ অনুমান ও দৃষ্টান্ত-২ হলো অবরোহ অনুমান। নিচে তুলনামূলক বিশ্লেষণ দেখানো হলো- আরোহ ও অবরোহ দুটিই হলো অনুমান প্রক্রিয়া। এ দুই অনুমানই। এক বা একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভরশীল এবং এ দুটি অনুমানই সিদ্ধান্ত গঠন করে। এ দুটি অনুমানেরই লক্ষ্য সত্যতা অর্জন করা। আরোহ ও অবরোহের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্যই বেশি। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। কিন্তু অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন, করা হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য কেননা, সেগুলো, বাস্তর ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে 'সংগ্রহ করা হয়। অন্যদিকে, অবরোহ অনুমানে আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না। আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। কিন্তু অবরোহ অনুমানের গতি নিম্নমুখী। এ দুটি অনুমানের মধ্যে পার্থক্য থাকলেও এরা একে অপরের ওপর নির্ভরশীল। কারণ আরোহ অনুমান যে সার্বিক সিদ্ধান্ত গঠন করে অবরোহ অনুমান সেই সার্বিক বাক্য দিয়ে শুরু করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর