অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।
উত্তর: অনুমান হলো মানসিক প্রক্রিয়া। আর এর ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। যুক্তিবিদ্যার মূল বিষয় হলো অনুমান। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তা হয় যুক্তি। অনুমান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণ, জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণে উত্তরণের মানসিক প্রক্রিয়া। আর একে যখন আমরা যৌক্তিক রূপ দেই তখন তা হয় যুক্তি। যেমন- আমরা মানুষের সাথে যখন মরণশীলতার ধারণাকে চিন্তা করি তখন তা হয় অনুমান। কিন্তু, যখন আমরা বলি, 'মানুষ হয় মরণশীল' তখন তা হয় যুক্তি। তাই অনুমান ও যুক্তি পরস্পর ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অনুমান ও যুক্তি দু'টি ভিন্ন বিষয় ব্যাখ্যা- কর।
উত্তর