উদ্দীপকে রাহিনের বক্তব্য কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাহিনের বক্তব্য অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন- 'সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। অতএব, কিছু বিজ্ঞ মানুষ হন দার্শনিক।' এই যুক্তির আশ্রয়বাক্যটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রাহিন বলে, 'সকল শহরে বৃষ্টি হচ্ছে, আমি রাজশাহী শহরে আছি, তাই রাজশাহী শহরেও বৃষ্টি হচ্ছে।' এই যুক্তির সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ রাহিনের বক্তব্যটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাহিনের বক্তব্য কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্য…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর