উদ্দীপকটি কোন অনুমান নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি অবরোহ অনুমানকে নির্দেশ করছে। যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটির অনিবার্য ফল। অবরোহ অনুমান একটি আকারগত প্রক্রিয়া। আকারগত সত্যতা অর্জনই অবরোহ অনুমানের উদ্দেশ্য। এ অনুমানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। উদ্দীপকের অনুমানটিতে আমরা দেখতে পাই, 'সব মনীষী হন অধ্যবসায়ী। আল রাযী ছিলেন একজন মনীষী। সুতরাং তিনি ছিলেন একজন অধ্যবসায়ী।' এখানে উল্লিখিত যুক্তিটিতে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক। অর্থাৎ সার্বিক থেকে বিশেষ সিদ্ধান্ত টানা হয়েছে। পাশাপাশি যুক্তিটিতে আকারগত সত্যতা অর্জনের চেষ্টা করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অনুমানটি হলো অবরোহ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি কোন অনুমান নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর