উদ্দীপকে রাহিন ও তিহানের বক্তব্যের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রাহিন ও তিহানের বক্তব্যে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে প্রকাশ করে। উভয় অনুমানের মধ্যকার সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ করা হলো- উদ্দীপকের রাহিন একাধিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ কারণে তার অনুমানটি অবরোহ অনুমান। কারণ এরূপ অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানের লক্ষ্য আকারগত সত্যতা। অন্যদিকে, তিহান বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তার অনুমানটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। এরূপ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা অর্জন করা। অবরোহ অনুমান ও আরোহ অনুমানের সাথে বৈসাদৃশ্য থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান। কারণ অবরোহ ও আরোহ উভয় অনুমানের একটি আদর্শ এবং সেটি হলো সত্যের আদর্শ। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক এবং উভয়ের বেশকিছু সম্পর্কের দিক থাকলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাহিন ও তিহানের বক্তব্যের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর