কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা করো।
উত্তর: অবরোহ অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অবরোহ অনুমানে যখন আশ্রয়বাক্য থেকে যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন যুক্তি বৈধ হয়। এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যের বাস্তবতা পরীক্ষা করা হয় না। এই অনুমানে যুক্তির আকারগত দিককে প্রাধান্য দেওয়া হয়। তাই অবরোহ অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর