দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ দ্বারা আরোহ অনুমানকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো- আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রানা হয় মরণশীল,রহিম হয় মরণশীল, শান্ত হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল। এই যুক্তিটিতে রানা, রহিম ও শান্ত প্রমুখ বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে , গোলাপ হয় সুন্দর। বেলী হয় সুন্দর। পলাশ হয় সুন্দর। শিমুল হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর। তাই বলা যায় যে, এটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর