দৃশ্যকল্প-২ এ অবরোহ অনুমানের যে রূপের প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অবরোহ অনুমানের মাধ্যম রূপের প্রতিফলন ঘটেছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-আমরা জানি,যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। এ অনুমানে কমপক্ষে দুটি আশ্রয়বাক্য থাকবেই । মাধ্যম অনুমানের আরেক নাম পরোক্ষ অনুমান। মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের মধ্যে এক সাধারণ সম্পর্ক থাকে এবং এই সম্পর্কের কারণেই সিদ্ধান্ত রচিত হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে এবং সিদ্ধান্তে নতুন তথ্য প্রদান করা হয় । তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে বিধায় এটি মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে তিনটি পদ থাকে। যথা— প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, 'সকল পাখি হয় দ্বিপদ, বক হয় এক ধরনের পাখি, অতএব, বক হয় দ্বিপদ।' দৃশ্যকল্প-২ এর এ যুক্তিটিতে তিনটি পদ হলো- দ্বিপদ, বক ও পাখি। পাশাপাশি দৃশ্যকল্প-২ এ মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। অর্থাৎ, দুটি আশ্রয়বাক্যের মাধ্যমে অনিবার্যভাবে নতুন তথ্য সম্বলিত একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে যে, বক হয় দ্বিপদ। তাই বলা যায় দৃশ্যকল্প-২ এ মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যকে নির্দেশ করে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ অবরোহ অনুমানের যে রূপের প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর