উদ্দীপকের 'B [গণিত] অংশটি কোন বিষয়কে ইঙ্গিত করে? বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B অংশটি আরোহ অনুমানকে নির্দেশ করে।নিচে আরোহ অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-আমরা জানি, আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। প্রচলিত যুক্তিবিদ্যায় অনুমান প্রধানত দুই প্রকার, যার একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায় বলে এ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন: সক্রেটিস, প্লেটো, এরিস্টটলসহ কয়েকজন বিশেষ দার্শনিকের জ্ঞান সম্পর্কে জেনে যখন 'সকল দার্শনিক হন জ্ঞানী'- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান।তেমনি উদ্দীপকের B অংশে দেখানো হয়েছে যে, বিশেষ সার্বিক। অর্থাৎ, B অংশে বিশেষ থেকে সার্বিকে গমন দেখানো হয়েছে। তাই B অংশ হলো আরোহ অনুমান। এ অনুমানে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়। যেখানে আরোহমূলক লক্ষের মাধ্যমে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়। এ কারণে আরোহ অনুমানের প্রকৃতি ঊর্ধ্বগামী হয়। আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।তাই বলা যায়,উদ্দীপকের B অংশটি আরোহ অনুমানকে ইঙ্গিত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B অংশটি কোন বিষয়কে ইঙ্গিত করে? বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
Dhaka · 2021
উত্তর
উত্তর