দৃষ্টান্ত-১ ও ২ দ্বারা নির্দেশিত অনুমানন্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ আরোহ অনুমান ও দৃষ্টান্ত-২ অবরোহ অনুমানকে প্রকাশ করে । নিচে আরোহ ও অবরোহ অনুমানের পার্থক্য বিশ্লেষণ করা হলো— যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই বেশি ব্যাপক হয়। এ কারণে আরোহ অনুমান প্রক্রিয়া উর্ধ্বগামী হয়। দৃষ্টান্ত-১ এ আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর তুলনায় বেশি ব্যাপক। এজন্য এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত সার্বিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। আরোহ অনুমান প্রক্রিয়া সাধারণত নিম্নগামী হয়। দৃষ্টান্ত-২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত 'গোবিন্দচন্দ্র দেব হন জ্ঞানী' একটি বিশেষ যুক্তিবাক্য। যা সকল দার্শনিক হন জ্ঞানী' আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক বা সিদ্ধান্তটি নিম্নগামী।আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু অবরোহ অনুমানে কেবল আকারগত সত্যতা পরিলক্ষিত হয়। পাশাপাশি আরোহ অনুমানের ক্ষেত্রে সর্বদা একাধিক আশ্রয়বাক্য গ্রহণ করা হয়। কিন্তু অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের সংখ্যা একটি হতে পারে আবার একাধিকও হতে পারে।উপরের আলোচনা থেকে বলা যায়, অবরোহ অনুমান ও আরোহ অনুমানের প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে উল্লেখিত বিষয়ে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও ২ দ্বারা নির্দেশিত অনুমানন্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর