দৃশ্যকল্প-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে নির্দেশ করেছে।ব্যাখ্যা করা হলো-যে অনুমানে সিদ্ধান্তটি কোনো ক্রমেই আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতেবেশি পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা সার্বিক ধারনা থেকে বিশেষ ধারনার দিকে বা বেশি ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই। অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক আবার কোনো আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক তবে কোনোক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক নয়।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ বেশি ব্যাপক ধারণা থেকে কম। ব্যাপক ধারণার দিকে অগ্রসর হয়েছে। এই যুক্তির সিদ্ধান্তটি 'কমলা হয় ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল' এটি প্রথম আশ্রয়বাক্য- 'সকল লেবু হয় ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল'-এর থেকে কম ব্যাপক এবং দ্বিতীয় আশ্রয়বাক্য- 'কমলা হয় এক প্রকার লেবু'-এর সমান ব্যাপক।তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর