দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত অনুমানে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা বর্ণনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমান যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমানকে নির্দেশ করেছে। তা বর্ণনা করা হলো—যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। দৃশ্যকল্প-১ হচ্ছে অবরোহ অনুমান। এখানে দুটি সার্বিক যুক্তিবাক্যের উপর ভিত্তি করে অনিবার্যভাবে সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। যেমন—সকল সামুদ্রিক মাছ হয় পুষ্টিকর,ইলিশ হয় একটি সামুদ্রিক মাছ।ইলিশ হয় একটি পুষ্টিকর মাছ।অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে ।দৃশ্যকল্প-২ হচ্ছে আরোহ অনুমান। যেমন-গোপাল আম হয় সুস্বাদুল্যাংরা আম হয় সুস্বাদুফজলি আম হয় সুস্বাদুসকল আম হয় সুস্বাদু।তাই বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত অবরোহ অনুমান নিম্নগামী এবং আরোহ অনুমান ঊর্ধ্বগামী ৷
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত অনুমানে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর