দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের অনুমান নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। তার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটি হচ্ছে মাধ্যম অনুমান। কারণ, এখান দুটি আশ্রয়বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে। যেমন—সকল সামুদ্রিক মাছ হয় পুষ্টিকর,ইলিশ হয় একটি সামুদ্রিক মাছ,ইলিশ হয় একটি পুষ্টিকর মাছ। অনুমানটির সিদ্ধান্ত “ইলিশ হয় একটি পুষ্টিকর মাছ” দুটি আশ্রয়বাক্য হতে অনুমতি হয়েছে। মাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। আশ্রয়বাক্যের পারস্পারিক সম্পর্ক সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। মাধ্যম অনুমানে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে।তাই বলা যায় দৃশ্যকল্প-১ এ মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের অনুমান নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর