দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ আরোহ অনুমানকে ও দৃষ্টান্ত-২ অবরোহ অনুমানকে প্রকাশ করে।পাঠ্যবইয়ের আলোকে এদের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই বেশি ব্যাপক হয়। দৃষ্টান্ত-১ এ আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর তুলনায় বেশি ব্যাপক। এজন্য এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। দৃষ্টান্ত-২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত 'গোলাপ হয় লাল' একটি বিশেষ যুক্তিবাক্য। যা 'সকল ফুল হয় লাল' আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়ে থাকে।তাই বলা যায় যে , অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক এবং উভয়ের বেশকিছু সম্পর্কের দিক থাকলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্যও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর