চিত্র-২ কোন অনুমান নির্দেশ করে?
উত্তর: চিত্র-২ অবরোহ অনুমানকে নির্দেশ করে ।যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে । আকারগত সত্যতা নিশ্চিত করাই এ অনুমানের মূল লক্ষ্য ।তেমনি উদ্দীপকে চিত্র-২ এ বলা হয়েছে, সিদ্ধান্ত নিম্নমুখী। এখানে নিম্নমুখী বলতে অবরোহ অনুমানে বেশি ব্যাপক থেকে কম ব্যাপক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। আর সিদ্ধান্তের নিম্নমুখীতার বিষয়টি কেবল অবরোহ অনুমানেই বিদ্যমান। যেমন— 'সকল মানুষ হয় মরণশীল । আবুল হন মানুষ। অতএব, আবুল হন মরণশীল। এখানে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক অর্থাৎ সিদ্ধান্ত নিম্নমুখী। তাই বলা যায় যে উপরিউক্ত কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ কোন অনুমান নির্দেশ করে?
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর