দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ নির্দেশিত অনুমানে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এর মাধ্যমে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান নির্দেশিত হয়। আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।এদের যে ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়েছে নিচে তা বিশ্লেষণ করা হলো- দৃশ্যপট-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । এই প্রকার অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বলে এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। অপরপক্ষে, দৃশ্যপট-২ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। সাকিবের দাদা সকল দেশি ফলের পুষ্টিগুণের সাথে যৌক্তিকভাবে পেয়ারাকে দেশি ফল হিসেবে তুলনা করেছেন। এরপর অবরোহ পদ্ধতিতে পেয়ারা পুষ্টিকর ফল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ, সাকিবের দাদা সার্বিক থেকে বিশেষে গমন করেছেন। আর যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অপেক্ষাকৃত কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত-প্রতিষ্ঠা করা হয় তাকে অবরোহ অনুমান বলে।পরিশেষে বলা যায় যে, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। তবে অনুমান সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার অনুমানই গুরুত্বপূর্ণ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ নির্দেশিত অনুমানে কোন ধরনের পার্থক্য পরিলক্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর