দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ হলো যুক্তিবাক্য ও দৃশ্যকল্প-২ হলো বাক্য।যুক্তিবাক্য ও বাক্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে ,আম হয় মিষ্টি। এ বক্তব্যটি উদ্দেশ্য- সংযোজক-বিধেয় পদে বিন্যস্ত। এ কারণে এটি যুক্তিবাক্য। আবার, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত, 'আম মিষ্টি'— এখানে একাধিক শব্দের সমন্বয়ে বিবৃতি প্রকাশ পেয়েছে। এ কারণে এটি বাক্য । আমরা জানি একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে যা দৃশ্যকল্প-২ এ দেখা যায় না। তাই এটি যুক্তিবাক্য নয়। অর্থাৎ, বাক্যের দুটি অংশই যথেষ্ট, যথা: উদ্দেশ্য ও বিধেয় । কিন্তু যুক্তিবাক্যের অন্তত তিনটি অংশ থাকতে হয়। যথা: উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। যুক্তিবাক্য এক শব্দে হয় না, অন্তত তিনটি শব্দ দরকার হয় (উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক)। কিন্তু বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। পাশাপাশি যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্ছনীয়। কিন্তু বাক্যে গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না ।তাই বলা যায়, বাক্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে কিন্তু যুক্তিবাক্য তা পারে না। এসব কারণে দৃশ্যকল্প-১ ও ২-এ নির্দেশিত যুক্তিবাক্য ও বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর