উদ্দীপকে পদের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? তাদের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রতিফলিত হয়েছে।এদের সম্পর্ক ব্যাখ্যা করা হলো-ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যাগত দিক এবং জাত্যর্থ পদের গুণগত দিক। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ককে চারভাগে ব্যাখ্যা করা যায়। যথা- (১) পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, (২) ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে, (৩) জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে এবং (৪) জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। উদ্দীপকের ছক চিত্রে জাম বললে সকল জামকে বোঝায়, আবার টক-মিষ্টি জাম বললে, জামের সংখ্যা বা ব্যক্ত্যর্থ কমে যায়। তেমনিভাবে, ছকের ডান চিত্রে জাম বললে শুধু জামত্ব গুণ থাকে। আবার জামত্ব + টকত্ব+ মিষ্টত্ব বলা হলে জামের গুণ বা জাত্যর্থ বৃদ্ধি পায়। উদ্দীপকের ছক চিত্রের এ বিষয়টি ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্কের অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পদের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? তাদের সম্পর্ক ব্যাখ্যা …
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর