যুক্তি-১ ও যুক্তি-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: 'যুক্তি-১' এর মাধ্যমে অবরোহ অনুমান এবং 'যুক্তি-২' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।অবরোহ অনুমানে বেশি ব্যাপক থেকে কম ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপকও হতে পারে। এই প্রকার অনুমানের সিদ্ধান্ত সার্বিক বাক্য বা বিশেষ বাক্যও হতে পারে। অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ, যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে কিনা সেটিই অবরোহ অনুমানের বিচার্য বিষয়।অপরদিকে, আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিকে গমন করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সকল ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক বাক্য হয়ে থাকে। আরোহ অনুমানে এর মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিকদিয়ে পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ ও যুক্তি-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর