যুক্তি-১ এ প্রতিফলিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এর মাধ্যমে অরোহ অনুমান প্রতিফলিত হয়েছে।ব্যাখ্যা করা হলো-যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একটি হতে পারে; আবার একাধিকও হতে পারে। এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। তবে আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক হতে পারে। অবরোহ অনুমানে যুক্তির নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। তাই এ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।তেমনি যুক্তি-১ এ দেখা যাচ্ছে যে, এখানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া এখানে অবরোহ অনুমানের অন্যান্য বিষয়গুলোও অনুসরণ করা হয়েছে। তাই বলা যায় যে, যুক্তি-১ এর মাধ্যমে অবরোহ অনুমান প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ প্রতিফলিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর