উদ্দীপকের A ও B মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দ্বারা অবরোহ অনুমান এবং 'B [গণিত] দ্বারা আরোহ অনুমানের ইঙ্গিত পাওয়া যায়। অবরোহ ও আরোহ অনুমান বিভিন্ন দিক থেকে পৃথক।নিচে আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ণ করা হলো-উদ্দীপকের A অংশে সার্বিক থেকে বিশেষে গমন দেখানো হয়েছে। আর অবরোহ অনুমানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম বা সমব্যাপক হতে পারে কিন্তু আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। অপরপক্ষে, উদ্দীপকের B অংশে বিশেষ থেকে সার্বিকে গমন দেখানো হয়েছে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই 'B [গণিত] দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে।উদ্দীপকের 'A [গণিত] অংশে নির্দেশিত অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে। পাশাপাশি এ অনুমানের সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়। আর অবরোহ অনুমানের মূল লক্ষ্য থাকে আকারগত সত্যতা অর্জন। অন্যদিকে, উদ্দীপকের 'B [গণিত] দ্বারা নির্দেশিত আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক বাক্য হয়। এ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত বা সম্ভাব্য হয়। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা প্রতিষ্ঠা করা।পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। তবে অনুমান সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার অনুমান গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের A ও B মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ন করো।
Dhaka · 2021
উত্তর
উত্তর