দৃশ্যকল্প-২ আলোকে 'যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় সম্ভব – বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-২' এ যুক্তিবিদ্যার কলা ও বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় যে, এটি কলা ও বিজ্ঞান উভয়ই। তাই 'দৃশ্যকল্প-২' আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা সম্ভব।বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যার স্বরূপগত দিক থেকে কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন প্রমুখ মনে করেন যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। তাত্ত্বিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কেননা বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ও সুশৃঙ্খল । তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ।আবার কোনো কোনো যুক্তিবিদ ব্যাবহারিক দিকের ওপর ভিত্তি করে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ আনাড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা হলো কলা। কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যা হলো কলা। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'দৃশ্যকল্প-২' আলোকে 'যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা সম্ভব।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ আলোকে 'যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় সম্ভব – বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর