শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ বিষয়গুলো যুক্তিবিদ্যার কোন দিকের ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

উত্তর: 'দৃশ্যকল্প-১' এ যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যের ইঙ্গিত রয়েছে।ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পৃথককরণের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহারেরও সুনির্দিষ্ট নিয়ম যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনুসরণ করতে হয়। যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে বলে এটি আকারগত বিজ্ঞান। এটি একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে বলে এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যায় অনুমান এবং বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়। অবরোহ ও আরোহ অনুমান এবং এদের বিভিন্ন শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে। কোন কোন নিয়ম অনুসরণ করে বৈধ যুক্তি প্রদান করা যায় সেটিও যুক্তিবিদ্যায় আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা বচনের সত্যতা নিয়ে আলোচনা করে। কারণ যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা নিজের বিষয়বস্তুর মূল্যায়ন করে। 'দৃশ্যকল্প-১' এ যুক্তি, বৈধতা, সত্যতা ইত্যাদি এসব বিষয় যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান রয়েছে। পাশাপাশি ভাষা, চিন্তা, অনুমান এসব বিষয়ও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ বিষয়গুলো যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যের দিককে ইঙ্গিত করেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ বিষয়গুলো যুক্তিবিদ্যার কোন দিকের ইঙ্গিত করে? ব্যাখ্যা …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দৃশ্যকল্প-২: সেন্ট ট্রিজা কলেজে দুজন শিক্ষক মনোবিজ্ঞান পড়ান। আলো ম্যাডাম শিক্ষার্থীদের মনোবিজ্ঞান সম্পর্কে তত্ত্বগত যত দিক আছে তার ধারণা দেন। বিভিন্ন মনোবিজ্ঞানীদের দেওয়া মতবাদ বিশ্লেষণ করেন। অপরদিকে হ্যাপী ম্যাডাম তাদের মনোবিজ্ঞান ব্যাবহারিক ক্লাস নেন। শিক্ষার্থীদের মনোবিজ্ঞানের ব্যাবহারিক বিষয়গুলো বিভিন্ন দলে ভাগ করে প্রদর্শন করেন এবং ব্যাবহারিক খাতায় তা কীভাবে লিখবে তার নির্দেশনা দেন।

Chittagong · 2021

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

যুক্তিবিদ্যা সম্পর্কে গঠনমূলক পাঠপ্রক্রিয়া সূচনার কারণে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। যুক্তিবিদ এরিস্টটল যুক্তি নিয়ে প্রাচীনকালে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু যুক্তি নিয়ে একটি আলাদা পর্ব প্রক্রিয়া বা একটি বিষয়ের প্রাথমিক সূচনা হয় এরিস্টটলের মাধ্যমে। আর এজন্য এরিস্টটল হলেন যুক্তিবিদ্যার জনক ।

উত্তর

'দৃশ্যকল্প-১' এ যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যের ইঙ্গিত রয়েছে।ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পৃথককরণের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহারেরও সুনির্দিষ্ট নিয়ম যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনুসরণ করতে হয়। যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে বলে এটি আকারগত বিজ্ঞান। এটি একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে বলে এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যায় অনুমান এবং বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়। অবরোহ ও আরোহ অনুমান এবং এদের বিভিন্ন শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে। কোন কোন নিয়ম অনুসরণ করে বৈধ যুক্তি প্রদান করা যায় সেটিও যুক্তিবিদ্যায় আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা বচনের সত্যতা নিয়ে আলোচনা করে। কারণ যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা নিজের বিষয়বস্তুর মূল্যায়ন করে। 'দৃশ্যকল্প-১' এ যুক্তি, বৈধতা, সত্যতা ইত্যাদি এসব বিষয় যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান রয়েছে। পাশাপাশি ভাষা, চিন্তা, অনুমান এসব বিষয়ও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ বিষয়গুলো যুক্তিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যের দিককে ইঙ্গিত করেছে।

উত্তর

'দৃশ্যকল্প-২' এ যুক্তিবিদ্যার কলা ও বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় যে, এটি কলা ও বিজ্ঞান উভয়ই। তাই 'দৃশ্যকল্প-২' আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা সম্ভব।বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যার স্বরূপগত দিক থেকে কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন প্রমুখ মনে করেন যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। তাত্ত্বিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কেননা বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ও সুশৃঙ্খল । তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ।আবার কোনো কোনো যুক্তিবিদ ব্যাবহারিক দিকের ওপর ভিত্তি করে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ আনাড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা হলো কলা। কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যা হলো কলা। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'দৃশ্যকল্প-২' আলোকে 'যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা সম্ভব।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।