শেয়ারFacebookWhatsApp

পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ প্রতিফলিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমান এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটির মাধ্যমে অমাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়া একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। যেহেতু 'দৃষ্টান্ত-১' এ একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এটির মাধ্যমে অমাধ্যম অনুমান- প্রতিফলিত হয়েছে। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থাকে বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এছাড়া অনুমান হিসেবে অমাধ্যম অনুমান কম গুরুত্বপূর্ণ।অপরপক্ষে, দৃষ্টান্ত-২ এ একাধিক যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তাই এর মাধ্যমে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তাই মাধ্যম অনুমানে সরাসরি নয়; একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেহেতু দৃষ্টান্ত-২ এ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এটির মাধ্যমে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় বিধায় এখানে অনুমানের সুযোগ থাকে। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত হিসাবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। তাই মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এছাড়া মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় বিধায় অনুমান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ।পরিশেষে বলা যায় যে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ প্রতিফলিত অনুমানের পার…

উদ্দীপক

দৃষ্টান্ত-১:সকল দার্শনিক হন মরণশীল প্রাণী।\therefore কিছু মরণশীল প্রাণী হয় দার্শনিক।দৃষ্টান্ত-২:সব পাখি হয় কালো।সব কাক হয় পাখি।\therefore সব কাক হয় কালো।

Chittagong · 2019

উত্তর

কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে।

উত্তর

অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি আর যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। এ কারণে অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার যুক্তিকে সাধারণত অনুমান বলেই প্রকাশ করা হয়ে থাকে। যেমন: অবরোহ অনুমান, আরোহ অনুমান, মাধ্যমে অনুমান, অমাধ্যম অনুমান ইত্যাদি। এসব অনুমানে যুক্তিবাক্যের ব্যবহার অপরিহার্য। কেননা ভাষায় প্রকাশিত যুক্তি বলতেই যুক্তিবাক্যের ব্যবহার করা হয়। আর বিভিন্ন প্রকার যুক্তিতে যুক্তিবাক্যের ব্যবহার করে যথাযথভাবে যুক্তির নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্যের ব্যবহার ছাড়া কোনো অনুমান বা যুক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ দেখা যাচ্ছে যে, এখানে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়ে থাকে। তাই- দৃষ্টান্ত-২ মাধ্যম অনুমানকে নির্দেশ করে। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবেঅনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সরাসরি নয়, মাধ্যমে অর্থাৎ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়ে থাকে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ দেখা যাচ্ছে যে, সিদ্ধান্তটি কোনো একটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়নি; বরং দুটি আশ্রয়বাক্যের মাধ্যমে অনুমিত হয়েছে। তাই- দৃষ্টান্ত-২ এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমান এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটির মাধ্যমে অমাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়া একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। যেহেতু 'দৃষ্টান্ত-১' এ একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এটির মাধ্যমে অমাধ্যম অনুমান- প্রতিফলিত হয়েছে। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থাকে বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এছাড়া অনুমান হিসেবে অমাধ্যম অনুমান কম গুরুত্বপূর্ণ।অপরপক্ষে, দৃষ্টান্ত-২ এ একাধিক যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তাই এর মাধ্যমে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তাই মাধ্যম অনুমানে সরাসরি নয়; একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। যেহেতু দৃষ্টান্ত-২ এ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এটির মাধ্যমে মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় বিধায় এখানে অনুমানের সুযোগ থাকে। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত হিসাবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। তাই মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এছাড়া মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় বিধায় অনুমান হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ।পরিশেষে বলা যায় যে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে মাধ্যম ও অমাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তাই বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।