দৃষ্টান্ত-১ এর অনুমানটির প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর অনুমানটি হচ্ছে আরোহ অনুমান।বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। কারণ এর সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে। আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ রাখা হয় আকারগত সত্যতার দিকে নয়। আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, মুহিব শান্তিপ্রিয়আয়ান শান্তিপ্রিয়মাহিন শান্তিপ্রিয় [গণিত] সকল মানুষ শান্তিপ্রিয়। এই অনুমানটিতে আমরা দেখতে পাই কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক অর্থাৎ দৃষ্টান্ত-১ এর অনুমানটি আরোহ অনুমানের উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর অনুমানটির প্রকৃতি বিশ্লেষণ করো।
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর