চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-২ যথাক্রমে আরোহ অনুমান ও অবরোহ অনুমান নির্দেশ করে।যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। অন্যদিকে যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয় কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়।চিত্র-১ এ আমরা কয়েকটি বিশেষ নিরীক্ষণ থেকে একটি সার্বিক ধারণায় উপনিত হয়েছি এবং এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক তাই এটি আরোহ অনুমান। অন্যদিকে চিত্র-২ এ আমরা একটি সার্বিক ধারণা থেকে নিরীক্ষণের মাধ্যমে একটি বিশেষ ধারণায় উপনীত হয়েছি এবং এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক। তাই এটি অবরোহ অনুমান।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি চিত্র-১ ও চিত্র-২ দ্বারা আরোহ ও অবরোহ অনুমান বোঝানো হয়েছে যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য পাঠ্যবইয়ের আলো…
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর