দৃষ্টান্ত-২ এ কোন অনুমানের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ দেখা যাচ্ছে যে, এখানে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়েছে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়ে থাকে। তাই- দৃষ্টান্ত-২ মাধ্যম অনুমানকে নির্দেশ করে। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবেঅনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সরাসরি নয়, মাধ্যমে অর্থাৎ একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়ে থাকে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ দেখা যাচ্ছে যে, সিদ্ধান্তটি কোনো একটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়নি; বরং দুটি আশ্রয়বাক্যের মাধ্যমে অনুমিত হয়েছে। তাই- দৃষ্টান্ত-২ এ মাধ্যম অনুমানের প্রতিফলন ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ কোন অনুমানের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর