ভাবনা-১ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ভাবনা-১ পাঠ্যবইয়ের অনুমানকে নির্দেশ করে। মুক্তিবিদ্যায় আলোচিত বিষয়গুলোর মধ্যে কে নির্দেশ করে অনুমান। যুক্তিবিদ্যার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রাচীনকাল থেকেই অনুমানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়ে আসছে। অনুমান হলো জ্ঞাত থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ, কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে অনুমান বলে। ভাবনা-১ এ শিক্ষক একজন মেধাবী ছাত্রের ক্লাসে অনুপস্থিতি লক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, ছাত্রটি অসুস্থ। এখানে ছাত্রটির ক্লাসে অনুপস্থিতি, জানা বিষয় এবং ছাত্রটির অসুস্থতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ অজানা বিষয়। এভাবে জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। অনুমানে জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয়ে গমন করা হলেও জ্ঞাত ও অজ্ঞাত বিষয়ের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ভাবনা-১ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর