দৃষ্টান্ত-১ কী ধরনের অনুমান ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ আরোহ অনুমানকে নির্দেশ করে। অনুমানকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বলে, এতে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। উদ্দীপকের দৃষ্টান্ত-১-এর যুক্তিটি হচ্ছে- রবীন্দ্রনাথ হন মানবতাবাদী নজরুল হন মানবতাবাদী ঈশ্বরচন্দ্র হন মানবতাবাদী ∴ সকল কবি হন মানবতাবাদী এই যুক্তিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এখানে বিশেষ বিশেষ ব্যক্তির মানবতাবাদী হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে। অর্থাৎ, এখানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এর উদাহরণটি আরোহ অনুমানের একটি যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কী ধরনের অনুমান ব্যাখ্যা করো।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর