দৃষ্টান্ত-১ এ কোন প্রকার অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই। প্রদর্শিত দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, সকল ফুল হয় সুন্দর। শাপলা হয় ফুল। অতএব, শাপলা হয় সুন্দর। এ অনুমানটিতে সকল ফুল সুন্দর এ ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, শাপলা হয় সুন্দর। অর্থাৎ এখানে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন প্রকার অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর