দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এ যে দু'টি অনুমানের প্রকাশ ঘটেছে তাদের পার্থক্য লেখো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। নিচে উভয় অনুমানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো—অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া। এতে একটি 'প্রতিষ্ঠিত সার্বিক ধারণা থেকে শুরু করে একটি বিশেষ ধারণায় উপনিত হতে হয়। তাই এই অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। এতে কোনো শ্রেণির কতিপয় বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সার্বিক ধারণায় উপনিত হতে হয়। এ কারণে আরোহ অনুমানের প্রকৃতি ঊর্ধ্বগামী।অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অপরপক্ষে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আবার অবরোই অনুমানের লক্ষ্য হলো আকারগত সভ্যতা অর্জন করা। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় সত্যতা অর্জন করা।তাই বলা যায় যে, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত অবরোহ অনুমান ও আরোহ অনুমান দুটি পরস্পর থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এ যে দু'টি অনুমানের প্রকাশ ঘটেছে তাদের …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর