চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক এ আরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন- রিনা হয় মরণশীল, বিনা হয় মরণশীল শান্তা হয় মরণশীল, অতএব, সকল মানুষ হয় মরণশীল। উপর্যুক্ত যুক্তিটিতে রিনা, বিনা ও শান্তা প্রমুখ মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, 'সকল মানুষ হয় মরণশীল।' এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। এর সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর