অনুমানের প্রকৃতি অনুযায়ী দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ হলো আরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ হলো অবরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃশ্যকল্পে যথাক্রমে আরোহ অনুমান ও অবরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য তিনটির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, দৃশ্যকল্প-২ এর অবরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। দৃশ্যকল্প- ১ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি। কিন্তু দৃশ্যকল্প-২ এ আমরা সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়। কিন্তু অবরোহ অনুমানে শুধু আকারগত সত্যতা পরিলক্ষিত হয়। সুতরাং, আরোহ ও অবরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অনুমানের প্রকৃতি অনুযায়ী দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক প…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর