উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-২ কী ধরনের অনুমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-২ অবরোহ অনুমান। যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই। প্রদর্শিত দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে যে সকল বন্যপ্রাণী হয় হিংস্র। বাঘ হয় বন্যপ্রাণী। অতএব, বাঘ হয় হিংস্র। এ অনুমানটিতে সকল বন্যপ্রাণীর হিংস্রতার ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, বাঘ হয় হিংস্র যা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক। তাই এটি একটি অবরোহ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-২ কী ধরনের অনুমান? ব্যাখ্যা কর।
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর