শেয়ারFacebookWhatsApp

আশ্রয়বাক্য কী?

উত্তর: যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যসমূহের উপর ভিত্তি করে যুক্তির সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আশ্রয়বাক্য বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আশ্রয়বাক্য কী?

উদ্দীপক

মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরাকে যুক্তকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। এটা চালু হলে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বৃহত্তম সেতু।

Chittagong · 2022

উত্তর

যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যসমূহের উপর ভিত্তি করে যুক্তির সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আশ্রয়বাক্য বলে।

উত্তর

সহানুমানে চারটি পদের ব্যবহারজনিত ভ্রান্তিকে চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms) বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রতিটি পদ দুই বার করে ব্যবহৃত হয়। সহানুমানে কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। যদি কোনো কারণে সহানুমানে তিনটির অধিক পদ ব্যবহার করা হয় তাহলে সিদ্ধান্তটি ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms) বলে

উত্তর

উদ্দীপকে পদ্মা সেতুর সাথে সহানুমানের মধ্যপদের মিল রয়েছে। সহানুমানের দুইটি আশ্রয়বাক্য মধ্যপদের মধ্যস্থতার ফলে পরম্পর সম্পর্কযুক্ত হয়। প্রথম অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রবাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। তারা পরস্পর বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। আশ্রয়বাক্য দুটোর মধ্যে প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন করে মধ্যপদ। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। আবার অপ্রধান আশ্রয়বাক্যেও অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই আশ্রয়বাক্য দুটি থেকে সিদ্ধান্ত অপরিহার্যরূপে অনুমিত হয়। উদ্দীপকে দেখা যায়, মুন্সিগঞ্জের মাওয়া ও শরিতপুরের জাজিরাকে যুক্তকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। সেতু চালু হওয়ার আগে মাওয়ার সাথে জাজিরার কোনো সংযোগ ছিল না। সেতুর মাধ্যমে উভয় প্রান্ত যুক্ত হয়। যা সহানুমানের মধ্যপদের মাধ্যমে উভয় আশ্রয়বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনের সাথে মিলে যায়। তাই বলা যায়, সহানুমানে মধ্যপদ মধ্যস্থতার ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুন্সিগঞ্জের মাওয়া, শরিয়তপুরের জাজিরা ও পদ্মা সেতুর সাথে পাঠ্যপুস্তকের সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের সাদৃশ্য রয়েছে। সহানুমানে তিনটি পদ থাকে। প্রত্যেকটি পদ আবার দুই বার করে ব্যবহৃত হয়। পদগুলো হলো- ১. প্রধান পদ, ২. অপ্রধান পদ ও ৩. মধ্যপদ। যে পদ সহানুমানের সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রধান পদ বলে। যে পদ সহানুমানের সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে অপ্রধান পদ বলে। আর যে পদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। যেমন- A- সকল মানুষ হয় মরণশীল — প্রধান আশ্রয়বাক্য A-সকল বৈজ্ঞানিক হয় মানুষ — অপ্রধান আশ্রয়বাক্য A-সকল বৈজ্ঞানিক হয় মরণশীল — সিদ্ধান্ত উল্লেখিত উদাহরণে 'মরণশীল' হলো প্রধান পদ। কেননা, পদটি সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। 'বৈজ্ঞানিক' হলো অপ্রধান পদ। কারণ এ পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আর 'মানুষ' পদটি হলো মধ্যপদ। কেননা, এ পদটি উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। উদ্দীপকে অনুরূপ শরিয়তপুরের জাজিরাকে প্রধান পদ, মুন্সিগঞ্জের মাওয়াকে অপ্রধান পদ ও পদ্মা সেতুকে মধ্যপদ হিসেবে বিবেচনা করা যায়। আলোচনা শেষে বলা যায়, সহানুমানে মধ্যপদের মাধ্যমে যেমন প্রধান পদ ও অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপিত হয় তেমনি পদ্মা সেতুর মাধ্যমে জাজিরার সাথে মাওয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে।
HSCLogic 1st PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।