Ⅰ- যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য কেন?
উত্তর: বিশেষ সদর্থক যুক্তিবাক্য হওয়ায় Ⅰ-যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য। ব্যাপ্যতার নিয়মানুসারে, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। যেমন- 'Ⅰ-কিছু ফুল হয় লাল।' এ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ 'কিছু ফুল' হওয়ায় ফুলের সামগ্রিক ব্যক্ত্যর্থকে নির্দেশ করে না। তাই ফুল পদটি অব্যাপ্য। আবার এ যুক্তিবাক্যের বিধেয় পদটিও অব্যাপ্য। কেননা ফুল ছাড়াও আরও অনেক লাল জিনিস আছে। তাই Ⅰ-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
Ⅰ- যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য কেন?
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর