আবর্তন বলতে কী বোঝ?
উত্তর: যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্যে ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে ।আবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের প্রকারভেদ। যেখানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন—A- সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ (আবর্তনীয়)অতএব, I- কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক (আবর্তিত)। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। তাই অনুমানটি একটি আবর্তন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তন বলতে কী বোঝ?
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর