শেয়ারFacebookWhatsApp

আবর্তন কত প্রকার?

উত্তর: আবর্তন দুই প্রকার। যথা— সরল আবর্তন ও অসরল আবর্তন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আবর্তন কত প্রকার?

উদ্দীপক

যুক্তি-১: সকল বিজ্ঞানী হয় গবেষক। সুতরাং কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক। যুক্তি-২:সকল মানুষ হয় মরণশীল।সুতরাং সকল মরণশীল জীব হয় মানুষ।

Rajshahi · 2021

উত্তর

আবর্তন দুই প্রকার। যথা— সরল আবর্তন ও অসরল আবর্তন।

উত্তর

ব্যাপ্যতাজনিত কারণে 'OO^{\prime} বাক্যের বৈধ আবর্তন সম্ভব নয়। 'OO^{\prime} বাক্যে আবর্তনীয়ের উদ্দেশ্য হিসেবে যে পদটি অব্যাপ্য থাকে, তা আবর্তিতে বা সিদ্ধান্তে নঞর্থক বাক্যের বিধেয় হিসেবে ব্যাপ্য হয়ে যায়। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। কেননা আবর্তনের নিয়ম অনুসারে যে পদ আবর্তনীয়ে ব্যাপ্য নয়, তা আবর্তিতে বা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এ কারণে 'OO^{\prime} বাক্যের আবর্তন সম্ভব নয়।

উত্তর

যুক্তি-১ এ প্রতিবর্তন অনুমানের ইঙ্গিত রয়েছে।নিয়ম উল্লেখপূর্বক ব্যাখ্যা করা হলো-প্রতিবর্তন একটি অমাধ্যম অনুমান। এতে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় । এখানে কোনো সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো নঞর্থক যুক্তিবাক্য অথবা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। যেমন- যুক্তি-১ এ বলা হয়েছে, সকল বিজ্ঞানী হয় গবেষক ।অতএব, কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক।এ যুক্তিতে 'সকল বিজ্ঞানী হয় গবেষক' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক' হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে, বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। তাই বলা যায় যে, এটি প্রতিবর্তন অনুমানের দৃষ্টান্ত ।

উত্তর

না, যুক্তি-২ আবর্তিত রূপটি যথার্থ নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রদত্ত যুক্তিটি অমাধ্যম অনুমানের অন্তর্গত আবর্তনের নিয়ম লঙ্ঘনজনিত একটি অবৈধ যুক্তি। আবর্তনের নিয়মানুযায়ী, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কিন্তু যুক্তি-২ এ আবর্তনের এ নিয়মটি লঙ্ঘন করা হয়েছে।আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। তাই সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে আবর্তন করলে বিশেষ সদর্থক যুক্তিবাক্য পাওয়া যায়। A বাক্য একটি সদর্থক যুক্তিবাক্য। আবর্তনের সিদ্ধান্তে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তিত হয়। তাই সিদ্ধান্তটি A যুক্তিবাক্য হতে পারে না। কেননা সেক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়। তাই A যুক্তিবাক্যের আবর্তন যুক্তিবাক্য হবে।কিন্তু যুক্তি-২ এ বলা হয়েছে 'সকল মানুষ হয় মরণশীল'। অতএব, সকল মরণশীল জীব হয় মানুষ। এই আবর্তনের আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই A-যুক্তিবাক্য এবং আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি যথার্থ নয় ।
HSCLogic 1st PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।