সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয় কেন?
উত্তর: সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয়। না হলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যের অপ্রধান পদের সাথে যুক্ত হয়ে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সেক্ষেত্রে মধ্যপদ আশ্রয়বাক্যেদ্বয়ে একবারও ব্যাপ্য না হলে অর্থাৎ একবারও সামগ্রিক অর্থে গৃহীত না হলে তা প্রধান ও অপ্রধান পদের মধ্যে কোনো বৈধ সম্পর্ক স্থাপিত হবে না। এবং অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটবে। তাই সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয় কেন?
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর