অবরোহ অনুমানের গতি নিম্নমুখী কেন? ব্যাখ্যা করো ।
উত্তর: অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয় বলে এ অনুমানের গতি নিম্নমুখী। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আশ্রয়বাক্যের কম ব্যাপক অথবা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন— সকল ফুল হয় সুন্দর। গোলাপ হয় একটি ফুল। অতএব, গোলাপ হয় সুন্দর। এই অবরোহ দৃষ্টান্তে সার্বিক থেকে বিশেষে যাওয়া হয়েছে। এরূপ কারণে অবরোহ অনুমানের গতি নিম্নমুখী হয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অবরোহ অনুমানের গতি নিম্নমুখী কেন? ব্যাখ্যা করো ।
উত্তর