উদ্দীপকে 'সুখী', 'শাহেদ' ও 'সকল মানুষ' তুলনাযোগ্য পদ যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। উল্লেখিত পদসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা- প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ এবং উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। আর যে পদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে মধ্যপদ। সহানুমানের যে আশ্রয়বাক্যে প্রধান পদ থাকে তাকে বলে প্রধান আশ্রয়বাক্যে এবং যে আশ্রয়বাক্যে অপ্রধান পদ থাকে তাকে বলে অপ্রধান আশ্রয়বাক্য। মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান, অপ্রধান এবং মধ্যপদের ভূমিকা অপরিহার্য।তেমনি উদ্দীপকে 'সুখী', 'শাহেদ' ও 'সকল মানুষ' পদের দিক থেকে বিবেচনা করলে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের সাথে তুলনাযোগ্য।