দৃষ্টান্ত-২ এ উল্লেখিত যুক্তিটি অবৈধ আবর্তন অমাধ্যম অনুমান ।নিচে তা বিশ্লেষণ করা হলো-আবর্তনে পদেও গুণ একই রেখে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান পরিবর্তন হয়। দৃষ্টান্ত-২ এর আশ্রয়বাক্যে বলা হয়েছে, সকল কবি হয় মানুষ । আবার সিদ্ধান্তে বলা হয়েছে, সকল মানুষ হয় কবি। গুণগত পরবর্তনের কারণে এটি আবর্তনের দৃষ্টান্ত ।আবর্তনের চতুর্থ নিয়মানুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। দৃষ্টান্ত-২ এ আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। কারণ আশ্রয়বাক্যে বলা হয়েছে, সকল কবি হন মানুষ। এরপর সিদ্ধান্তে বলা হয়েছে, সকল মানুষ হন কবি । এই উদাহরণে আশ্রয়বাক্যটি A যুক্তিবাক্যের বলে বিধেয় 'মানুষ' পদটি অব্যাপ্য। কিন্তু এই অব্যাপ্য বিধেয় পদটি আবর্তিতে অর্থাৎ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়েছে । কিন্তু এটি আবর্তনের নিয়মবিরোধী।তাই বলা যায়, দৃষ্টান্ত-২ এ উল্লেখিত যুক্তিটি আবর্তনের। কিন্তু আবর্তনের নিয়ম লঙ্ঘনের কারণে যুক্তিটি অবৈধ