শেয়ারFacebookWhatsApp

অনুমান কত প্রকার?

উত্তর: অনুমান ২ প্রকার।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমান কত প্রকার?

উদ্দীপক

যুক্তি-১: কিছু পাখি হয় সুন্দর। \therefore কিছু সুন্দর জীব হয় পাখি। যুক্তি-২: সকল দার্শনিক হন মানুষ। এরিস্টটল হন একজন দার্শনিক। \therefore এরিস্টটল হন একজন মানুষ। যুক্তি-৩: শিমুল হয় মরণশীল। তমাল হয় মরণশীল। গীতা হয় মরণশীল। মিতা হয় মরণশীল \therefore সকল মানুষ হয় মরণশীল।

Dinajpur · 2019

উত্তর

অনুমান ২ প্রকার।

উত্তর

যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে। নিরপেক্ষ সহানুমান তিনটি নিরপেক্ষ যুক্তিবাক্য দ্বারা গঠিত যার দুটি হলো আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। প্রতিটি যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদ থাকে। তাই তিনটি যুক্তিবাক্যে মোট ছয়টি পদ থাকা স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু নিরপেক্ষ সহানুমানে পদ থাকে মূলত তিনটি। প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়।

উত্তর

যুক্তি-১ আবর্তন নামক অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। এ আশ্রয়বাক্যের উদ্দেশ্যপদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। উদ্দীপকে যুক্তি-১ এ বলা হয়েছে, 'কিছু পাখি হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর জীব হয় পাখি।' এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।

উত্তর

যুক্তি-২ ও যুক্তি-৩ যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমানকে নির্দেশ। করে।অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমন করার প্রক্রিয়া। এতে একটি প্রতিষ্ঠিত ধারণা থেকে শুরু করে বিশেষ ধারণাতে পৌঁছানো যায়। এ অনুমানের গতি নিম্নমুখী। অন্যদিকে, আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। এ অনুমানের মাধ্যমে কতিপয় বিশিষ্ট ধারণা থেকে সার্বিক ধারণায় উপনীত হওয়া যায়। তাই আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। পাশাপাশি অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অপরদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়।আমরা জানি, অবরোহ অনুমানের আশ্রয়বাক্যকে সব সময় সত্য বলে ধরে নেয়া হয়। কিন্তু আরোহ অনুমানের আশ্রয়বাক্য নিশ্চিতভাবে সত্য হয়ে থাকে। অর্থাৎ, অবরোহ অনুমানের লক্ষ্য আকারগত সত্যতা অর্জন করা। অন্যদিকে, আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত সত্যতা অর্জন করা। যেমন- উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'সকল দার্শনিক হন মানুষ, এরিস্টটল হন একজন দার্শনিক। অতএব এরিস্টটল হন একজন মানুষ'। এ অনুমান প্রক্রিয়াটি আকারগত দিক থেকে সত্য। অন্যদিকে, যুক্তি-৩ এ শিমুল, তমাল, গীতা ও মিতার মরণশীলতার ওপর ভিত্তি করে সকল মানুষকে মরণশীল বলা হয়েছে। এটি আকারগত ও বস্তুগত উভয় দিক থেকে সত্যতা নিশ্চিত করে।পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পদ্ধতিগত ভিন্নতা থাকলেও যুক্তির ক্ষেত্রে উভয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
HSCLogic 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।