আবর্তনে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ ব্যাপ্য হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আবর্তনের নিয়ম পরিপন্থি হওয়ায় আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উদাহরণস্বরূপ -যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। যেমন— O কিছু মানুষ নয় আশাবাদী। অতএব, O- কিছু আশাবাদী নয় মানুষ। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ মানুষ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিন্তু আবর্তনের নিয়মানুসারে তা অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ ব্যাপ্য হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর